ইতিহাসবিদ ভার্সন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন দি ইয়ার অব সেভেনটিন ফিফটি সেভেন, পলাশীর যুদ্ধ চলছিল। সেই যুদ্ধে প্রাণ হারান নবাব কাসাফোদ্দৌলা খান। তবে কাসাফোদ্দৌলার ছেলে আসাফোদ্দৌলা খান বেঁচে যান। পলাশীর যুদ্ধে ২০০ বছরের জন্য বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়। ইংরেজরা তখন শোষণ শুরু করে। ইন দি ইয়ার অব এইটটিন ফোরটি ফাইভ, ইংরেজদের বিরুদ্ধে ফরায়েজি আন্দোলন শুরু হয়। সেই আন্দোলনে যোগ দেন আসাফোদ্দৌলা খান। আন্দোলনের একপর্যায়ে তিনি নিহত হন। তবে বেঁচে যান আসাফোদ্দৌলার ছেলে মাসাফোদ্দৌলা খান।ইন দি ইয়ার অব নাইনটিন ফর্টি সেভেন, ব্রিটিশরা ভারতবর্ষ ছেড়ে চলে যায়। যাওয়ার আগে গুলি করে দিয়ে যায় মাসাফোদ্দৌলা খানকে। সেই গুলিতে মাসাফোদ্দৌলা খান প্রাণ হারান। তবে বেঁচে যান তাঁর ছেলে জাসাফোদ্দৌলা। ইন দি ইয়ার অব নাইনটিন সিক্সটি ফাইভ, দেশের অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে গুলি খেয়ে জাসাফোদ্দৌলা খানও মৃত্যুবরণ করেন, তবে বেঁচে যান তাঁর ছেলে রাসাফোদ্দৌলা খান। ইন দি ইয়ার অব টু থাউজেন্ড থার্টিন হঠাৎ রাসাফোদ্দৌলা খান বুকে ব্যথা অনুভব করেন। তখন তাঁর ছেলে তাসাফোদ্দৌলা খান তাঁকে হাসপাতালে নিয়ে আসেন।