ইথিওপিয়ায় স্কাইপ ব্যবহারের সাজা ১৫ বছরের জেল!
যাঁরা ইথিওপিয়া ভ্রমণে যাচ্ছেন বা যাবেন বলে মনস্থ করেছেন, তাঁদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য। অবশ্যই মনে রাখবেন, ভুলেও দেশটিতে মাইক্রোসফটের ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল সেবা (ভিওআইপি) স্কাইপ ব্যবহার করবেন না। কারণটি হচ্ছে ইথিওপিয়া সরকার স্কাইপ ব্যবহারের সাজা হিসেবে ঘোষণা দিয়েছে ১৫ বছরের জেল! এক খবরে বিবিসি এ তথ্য জানিয়েছে।এ বছরের মে মাসে ইথিওপিয়ার সরকার একটি আইন জারি করেছে যে ভিওআইপির মাধ্যমে অডিও বা ভিডিও যেকোনো যোগাযোগ অপরাধ। গুগল ভয়েস, স্কাইপ ও যেকোনো ধরনের ভিডিও চ্যাট এই নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত। আর এই আইন ভঙ্গকারীর জন্য কমপক্ষে ১৫ বছরের কারাদণ্ড হবে।ফ্রান্সভিত্তিক আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারস জানিয়েছে, ইথিওপিয়ায় যোগাযোগ ক্ষেত্রে কড়াকড়ি করার নজির রয়েছে। সাধারণ নাগরিক ও সাংবাদিকদের যোগাযোগের ক্ষেত্রেও কড়াকড়ি করে দেশটি। জাতীয় নিরাপত্তা ও টেলিফোন যোগাযোগের একচেটিয়া ব্যবসার উদ্দেশ্যেই দেশটিতে এই আইন করা হয়েছে। এদিকে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট পিসিম্যাগ জানিয়েছে, ইথিওপিয়ার ইন্টারনেট সংযোগ ও গতি দুটিই ধীর। দেশটিতে মাত্র তিন লাখ ৬০ হাজার ব্যবহারকারী ইন্টারনেট সংযোগের আওতায় রয়েছে।ইথিওপিয়া উত্তর-পূর্ব আফ্রিকার একটি স্বাধীন প্রজাতান্ত্রিক রাষ্ট্র। এর রাজধানী আদ্দিস আবাবা। দেশটিতে ৮০ লাখেরও বেশি মানুষের বসবাস।