ইনটেল আনছে অ্যান্ড্রয়েড-উইন্ডোজের হাইব্রিড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইনটেলের হাইব্রিড ল্যাপটপ
ইনটেলের হাইব্রিড ল্যাপটপ

৭ জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিতব্য কনজুমার ইলেকট্রনিকস শো উপলক্ষে নতুন ব্র্যান্ডের হাইব্রিড পিসি আনার পরিকল্পনার কথা জানিয়েছে চিপ নির্মাতা ইনটেল। ইনটেলের চিপনির্ভর পিসিতে অ্যান্ড্রয়েড ও উইন্ডোজ দুটি অপারেটিং সিস্টেম চালানো যাবে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ এক প্রতিবেদনে জানিয়েছেন, ইনটেলের চিপনির্ভর পিসিগুলো ‘ডুয়াল ওস’ সমর্থন করবে। দুটি ওস চালাতে পিসি আলাদাভাবে বুট করার প্রয়োজন পড়বে না। এতে একই সঙ্গে অ্যান্ড্রয়েড ও উইন্ডোজের অ্যাপ্লিকেশন ব্যবহারের সুযোগ থাকবে।
এর আগে ‘অ্যাটিভ কিউ’ নামে ডুয়াল বুটের একটি হাইব্রিড পিসি বাজারে এনেছে স্যামসাং যাতে একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে উইন্ডোজ ৮নির্ভর পিসিতে অ্যান্ড্রয়েড চালানো যায়।