ইনটেল চিপে এসারের স্মার্টফোন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইনটেলের তৈরি লেক্সিংটন বা অ্যাটম জেড ২৪২০ চিপসেট নির্ভর স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে তাইওয়ানের কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান এসার। ৪.৩ ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত এ স্মার্টফোনটির নাম হবে ‘লিকুইড সি১’। এক খবরে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।এসারের তৈরি এ স্মার্টফোনটি প্রথমে থাইল্যান্ডের বাজারে আসছে। ৪ গিগাবাইট ইন্টারনাল মেমোরিযুক্ত স্মার্টফোনটিতে রয়েছে ওয়াই-ফাই, জিপিএস, ব্লুটুথ, মাইক্রো ইউএসবি সুবিধা। স্মার্টফোনটির পেছনে এলইডি ফ্ল্যাশযুক্ত ৮ মেগাপিক্সেল ক্যামেরা ও সামনে ০.৩ মেগাপিক্সেল ক্যামেরা থাকছে।থাইল্যান্ডের বাজারে অ্যান্ড্রয়েড আইসক্রিম স্যান্ডউইচ নির্ভর ‘লিকুইড সি১’ স্মার্টফোনটির দাম হবে নয় হাজার ৯৯০ থাই বাথ।