ইনটেলের চার ইঞ্চি মাপের পিসি বাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইনটেলের পিসি
ইনটেলের পিসি

সম্প্রতি ইনটেল বাজারে এনেছে ‘নেক্সট ইউনিট অব কম্পিউটিং’ (এনইউসি) পিসি। চার ইঞ্চি বাই চার ইঞ্চি মাপের এই পিসি প্রয়োজন অনুযায়ী হোম থিয়েটার, মিডিয়া সার্ভার বা পার্সোনাল ক্লাউড স্টোরেজ হিসেবেও ব্যবহার করা যাবে।
ইনটেল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ক্ষুদ্র ও পাতলা কোনো পিসি হিসেবে এই এনইউসি ভালো পারফরমেন্স দিতে পারে।
নতুন পিসি সম্পর্কে ইন্টেলের কান্ট্রি বিজনেস ম্যানেজার জিয়া মনজুর জানিয়েছেন, একটি কম্পিউটিং ডিভাইস হিসেবে এনইউসি রেসপনসিভ পারফরম্যান্সের সঙ্গে অসাধারণ ভিজ্যুয়াল দিতে পারে। ক্ষুদ্র এই ডিভাইসটির সাহায্যে অ্যাপ্লিকেশন চালানো সহজ। আলট্রা-স্মল ফর্ম ফ্যাক্টর পিসির ক্ষেত্রে সর্বশেষ উন্নয়ন এই এনইউসি। হোম থিয়েটার থেকে গেমিং, ডিজিটাল জুকবক্স চালানোও সম্ভব এতে।
ইনটেল এনইউসি দুইটি আকারে বাজারে এসেছে। একটি হচ্ছে বোর্ড এবং আরেকটি কিট। বোর্ড তৈরি হয়েছে সংযুক্ত করা প্রসেসরসহ চার ইঞ্চি বাই চার ইঞ্চি আকারের মাদারবোর্ড দিয়ে, যা একটি কেসে সংযুক্ত করা যায়। অন্যদিকে ইনটেল এনইউসি কিটে রয়েছে চার ইঞ্চি বাই চার ইঞ্চি আকারের মাদারবোর্ড, সংযুক্ত করা প্রসেসর, চারদিকে ঘেরা কেসিং, একটি পাওয়ার ব্রিক, ভিইএসএ মাউন্টিং ব্র্যাকেট, ওয়্যারলেস অ্যা ন্টেনা,ইন্টেল ব্র্যান্ড স্টিকার এবং একটি পাওয়ার কর্ড।

দ্রুত স্টোরেজ পারফরম্যান্সের জন্য এসএসডি এবং অধিক ধারন ক্ষমতার জন্য ২.৫ ইঞ্চি হার্ডড্রাইভসহ এনইউসির দুইটি ধরন রয়েছে। সব যন্ত্রাংশের জন্য তিন বছরের বছরের ওয়্যারেন্টি দেবে ইনটেল।

দেশের বাজারে এই পিসির আনুষ্ঠানিকভাবে দাম ঘোষণা করা হয়নি। আন্তর্জাতিক বাজারে এই পিসি মডেলভেদে ৩০০ থেকে ৮০০ মার্কিন ডলারের মধ্যে কেনা যায়।