ইনটেলের নতুন নির্বাহী কর্মকর্তা হচ্ছেন ব্রায়ান ক্রেরসানিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইনটেলের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেব দায়িত্বে আসছেন ব্রায়ান ক্রেরসানিস। তিনি এর আগে প্রতিষ্ঠানটির প্রধান পরিচালনা কর্মকর্তা (সিওও) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। চলতি বছরের ১৬ মে থেকে ইনটেলের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজ করবেন তিন। ২ মে ইনটেল কর্তৃপক্ষ এ ঘোষণা দিয়েছে। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইনটেলের বর্তমান প্রধান নির্বাহী পল ওটালিনি ২০১২ সালের নভেম্বরে পদ ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। তাঁর পদে আসবেন ইনটেলে তিন দশকের বেশি সময় ধরে কাজ করে যাওয়া ব্রায়ান ক্রেরসানিস।নতুন দায়িত্ব প্রসঙ্গে ক্রেরসানিস জানিয়েছেন, প্রতিষ্ঠানের নেতৃস্থানীয় দলের সঙ্গে কাজ চালিয়ে যেতে চান তিনি। দ্রুত গতির মোবাইল চিপ তৈরি এবং ইনটেলকে নতুন যুগে নিয়ে যেতে কাজ করে যাওয়ার কথা জানিয়েছেন ব্রায়ান। বাজার গবেষকেরা জানিয়েছেন, ইনটেল বর্তমানে মোবাইল প্রযুক্তিকে গুরুত্ব দিচ্ছে। মাইক্রোসফটের সঙ্গে দীর্ঘদিন সফলতার সঙ্গে কাজ করে যাওয়ার পর এবার গুগলের অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মেও কাজ চালিয়ে যাওয়ার আগ্রহ দেখিয়েছে প্রতিষ্ঠানটি।সম্প্রতি নতুন প্রজন্মের ‘হ্যাসওয়েল’ প্রসেসরের সঙ্গে উন্নত গ্রাফিকস আনতে বিশেষ ‘আইরিশ’ চিপ যুক্ত করার ঘোষণা দিয়েছে ইনটেল।