ইনটেলের ষষ্ঠ প্রজন্মের প্রসেসর বাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইনটেলের প্রসেসর
ইনটেলের প্রসেসর

দেশের বাজারে এসেছে ইনটেলের ষষ্ঠ প্রজন্মের নতুন চারটি প্রসেসর। মডেলগুলোর দুটি কোর আই সেভেনের এবং দুটি কোর আই ফাইভের। মডেলগুলো হচ্ছে, ইনটেল ৬৭০০কে কোর আই সেভেন ৪.০০ গিগাহার্টজ, ৬৭০০ কোর আই সেভেন ৩.৪০ গিগাহার্টজ, ৬৫০০ কোর আই ফাইভ ৩.২০ গিগাহার্টজ ও ৬৪০০ কোর আই ফাইভ ২.৭০ গিগাহার্টজ।
দেশের বাজারে ইনটেলের প্রসেসর বিপণনকারী প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস সূত্রে জানা গেছে, ইনটেলের ষষ্ঠ প্রজন্মের এই প্রসেসরে তি বছরের বিক্রয়োত্তর সেবা পাওয়া যাবে। এর দাম পড়বে যথাক্রমে ৩০ হাজার ১০০ টাকা, ২৭ হাজার ২০০ টাকা, ১৭ হাজার ৮৫০ টাকা এবং ১৬ হাজার ৪০০ টাকা।