ইনফো সরকার নিয়ে কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইনফো সরকার-৩ নিয়ে কর্মশালা
ইনফো সরকার-৩ নিয়ে কর্মশালা

তথ্য প্রযুক্তিতে সরকারের কাছে কী প্রত্যাশা তা নিয়ে ‘ইনফো সরকার-৩ কী চাই’ শীর্ষক এক কর্মশালার আয়োজন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর। ১২ এপ্রিল রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই কর্মশালায় তথ্যপ্রযুক্তির সেবা প্রান্তিক জনগণের কাছ পর্যন্ত পৌঁছে দেওয়ার বিষয়টি আলোচনা করা হয়। 
কর্মশালার প্রধান আলোচক ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু বকর সিদ্দিক, আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক মোস্তফা কামাল উদ্দীন, বেসিসের সভাপতি শামীম আহসান। কর্মশালার সভাপতি ছিলেন আইসিটি বিভাগের সচিব নজরুল ইসলাম খান।
বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তির সেবা প্রান্তিক জনপদ পর্যন্ত পৌঁছে দিতে হবে। তথ্যপ্রযুক্তির উন্নয়নে সরকারে প্রয়াস দেশের সব অঞ্চলের অধিবাসীদের জন্য এ বার্তা সকলের কাছে বিশ্বাসযোগ্য করতে হবে। ইনফো সরকারের-৩ এর পরিকল্পনা করতে হবে এমনভাবে যাতে তথ্যপ্রযুক্তিতে শহর ও গ্রামাঞ্চলের মানুষের সমান অংশগ্রহণ নিশ্চিত হয়।