ইনফ্লুয়েঞ্জার টিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু রোগের একটি টিকার ‘কার্যপ্রণালি’ আবিষ্কার করেছেন যুক্তরাজ্যের একদল বিজ্ঞানী। তাঁদের দাবি, এই ‘যুগান্তকারী’ সাফল্যের ফলে টিকাটি ব্যবহার করে যেকোনো ধরনের ফ্লু বা নতুন কোনো ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব হবে। নেচার মেডিসিন সাময়িকীতে এ-সংক্রান্ত গবেষণা প্রতিবেদন গত রোববার প্রকাশিত হয়েছে।
ইম্পেরিয়াল কলেজ লন্ডনের বিজ্ঞানীরা ২০০৯ সালে সোয়াইন ফ্লু সংক্রমণের প্রেক্ষাপটে একটি গবেষণা শুরু করে দেখতে পান, ফ্লু প্রতিরোধে প্রাকৃতিকভাবে সৃষ্ট কিছু কোষ কার্যকর ভূমিকা পালন করে। গবেষক দলের প্রধান অধ্যাপক অজিত লাভালনি বলেন, সিডি-এইট টি নামের একধরনের কোষ সব ধরনের ফ্লু মোকাবিলা করতে পারে। সোয়াইন ফ্লুতে আক্রান্ত হলেও তুলনামূলক কম অসুস্থ রোগীদের শরীরে এই কোষের উপস্থিতি বেশি পরিমাণে শনাক্ত করা হয়েছে। ইনডিপেনডেন্ট।