ইনবক্সে বিজ্ঞাপন দেখাচ্ছে জিমেইল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিমেইল ব্যবহারকারীদের এখন মেইলের ছদ্মবেশে বিজ্ঞাপন দেখানো হচ্ছে। সম্প্রতি ব্যবহারকারীর ইনবক্সে মেইলের মতো করে বিজ্ঞাপন দেখানোর পথ বেছে নিয়েছে গুগল। এক খবরে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।সম্প্রতি জিমেইলে প্রাইমারি, সোশ্যাল, প্রমোশন, আপডেট ও ফোরাম নামে পাঁচটি নতুন ট্যাব যুক্ত করেছে গুগল। এসব ট্যাবে সংশ্লিষ্ট মেইল স্বয়ংক্রিয়ভাবে চলে যায়। এবারে নতুন ট্যাবের মধ্যে আসা মেইলে বিজ্ঞাপন দেখাচ্ছে গুগল। এসব মেইল সম্পর্কে গুগল কর্তৃপক্ষ লিখছে, এ মেইলগুলো গুগল অ্যাকাউন্টের তথ্যের ভিত্তিতে দেখানো হচ্ছে। অ্যাডস সেটিংস নিয়ে এ বিজ্ঞাপন নিয়ন্ত্রণ করা যাবে।প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, গুগল কর্তৃপক্ষ জিমেইল অ্যাকাউন্টের তথ্য ব্যবহার করে বিজ্ঞাপন দেখানোর কথা স্বীকার করলেও মেইল স্ক্যান করা হয় কি না, সে বিষয়টি পরিষ্কার করেনি। এদিকে ভেঞ্চারবিটকে গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, ইনবক্সের ওপরে বিজ্ঞাপন দেখিয়ে মেইল ব্যবহারকারীকে বিরক্ত করার চেয়ে প্রমোশন গুগল অ্যাকাউন্টের তথ্য অনুযায়ী মেইলের আকারে বিজ্ঞাপন দেখালে বিজ্ঞাপনদাতা ও ব্যবহারকারী উভয়ের জন্যই তা সুবিধাজনক হয়।