ইনস্টাগ্রাম এবার ওয়েবে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোনের জন্য তৈরি ফটো শেয়ারিং অ্যাপ্লিকেশন ইনস্টাগ্রাম এবার ওয়েবেও আসছে। ফেসবুক কর্তৃপক্ষ গতকাল সোমবার এ ঘোষণা দিয়েছে। খবর সিএনএন-এর। ইনস্টাগ্রামের নতুন সেবার মাধ্যমে ওয়েবে ইনস্টাগ্রাম প্রোফাইল দেখা যাবে। আগে আইফোন ও অ্যান্ড্রয়েড-নির্ভর স্মার্টফোনে ইনস্টাগ্রাম মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহারের সুবিধা ছিল। প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, প্রোফাইল ছবিসহ ব্যবহারকারীর জীবনবৃত্তান্ত এবং ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিগুলো ওয়েবে দেখা যাবে। ইনস্টাগ্রামকে ফেসবুকের বাইরে আলাদা একটি ওয়েবসাইট হিসেবে দাঁড় করাতে নতুন পদক্ষেপ নিচ্ছে ফেসবুক। ইনস্টাগ্রামের প্রোফাইল পেজ হবে ফেসবুক টাইমলাইনের মত আর প্রাইভেসি সেটিংস হবে অনেকটা টুইটারের মত।