ইনস্টাগ্রামের ভবিষ্যৎ উজ্জ্বল (ভিডিও)
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেসবুকের অধীনে যাওয়ার পর থেকেই ফটো শেয়ারিংয়ের অ্যাপ্লিকেশন ইনস্টাগ্রামের ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে মোটেও চিন্তা করছেন না প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কেভিন সিসট্রোম। ইউরোপের সর্ববৃহৎ প্রযুক্তি সম্মেলন লিওয়েবে উপস্থিত হয়ে সিসট্রোম বলেছেন, ‘ইনস্টাগ্রাম অতীতের চেয়ে আরও ভালো করার প্রত্যয়ে কাজ করছে।’ এক খবরে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।ইনস্টাগ্রামে নতুন প্রযুক্তি যুক্ত করার কথা জানিয়ে সিসট্রোম বলেছেন, ইনস্টাগ্রাম এখন নতুন প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হতে পেরেছে। এর ফলে ছবি শেয়ার করার ক্ষেত্রে আরও নতুন অভিজ্ঞতা পাবেন এ সেবা ব্যবহারকারী।উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল মাসে এক বিলিয়ন ডলার খরচ করে আইফোন, আইপ্যাডের জনপ্রিয় ফটো শেয়ারিং অ্যাপ্লিকেশন ইনস্টাগ্রাম কিনে নিয়েছেন সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ।