ইনস্টাগ্রামের ভিডিও সেবা শুরুতেই জনপ্রিয়
সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকে স্মার্টফোনের মাধ্যমে ছবি তুলে সহজে শেয়ার করার জনপ্রিয় অ্যাপস ইন্সটাগ্রামে সম্প্রতি যুক্ত হয়েছে ভিডিও যোগ করার সুবিধা। গত বৃহস্পতিবার ফেসবুক ইনস্টাগ্রাম ভিডিও সেবাটি চালুর ঘোষণা দেওয়ার পরই দারুণ সাড়া পড়ে ব্যবহারকারীদের মধ্যে। সেবাটি চালু হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই প্রকাশিত হয় ৫০ লাখ ভিডিও! এ সেবা চালুর ফলে ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা তিন থেকে ১৫ সেকেন্ডের ভিডিও প্রকাশ এবং প্রায় ১৩ রকমের ভিডিও ফিল্টার ব্যবহারও করতে পারবেন। বর্তমানে যেভাবে বন্ধুদের ফিডে ইনস্টাগ্রাম ছবি প্রদর্শিত হয়, একইভাবে ভিডিও দেখা যাবে। জাস্টিন বিবার, জিমি ফ্যালোনসহ জনপ্রিয় তারকারাও ইতিমধ্যে ইন্সটাগ্রামের এ ভিডিও সেবা ব্যবহার শুরু করেছেন। এ ছাড়া সিসকো, জিইর মতো বিভিন্ন ব্র্যান্ড প্রতিষ্ঠানও সেবাটি ব্যবহার করছে। ২০০১ সালে স্মার্টফোনে ছবি তুলে সামাজিক যোগাযোগ সাইটে শেয়ার করা যায়, এমন সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে চালু হওয়া ইন্সটাগ্রামকে ২০১০ সালে ১০০ কোটি ডলারের বিনিময়ে কিনে নেয় ফেসবুক। —ম্যাশেবল অবলম্বনে কাজী আলম