ইনোভেশন ফান্ডের আবেদন শুরু
ইনোভেশন ফান্ডের অনুদানের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। ৩০ জুন পর্যন্ত অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের ওয়েবসাইটে আবেদন করা যাবে। সরকারি সেবার মান উন্নয়নে সরকারি-বেসরকারি ও ব্যক্তিপর্যায়ের উদ্ভাবনী প্রচেষ্টায় সহায়তা প্রদান চালু করা হয়েছে ইনোভেশন ফান্ড। বাংলাদেশ সরকার, দাতা সংস্থার সমন্বয়ে গঠিত এ ফান্ড ইউএনডিপি ও ইউএসএইডের সহযোগিতায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাস্তবায়নাধীন এটুআই প্রোগ্রামের মাধ্যমে পরিচালিত হবে। ‘ইনোভেশন ফান্ড’ থেকে সেবামূলক উদ্ভাবনের জন্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, গবেষক, উন্নয়নকর্মী, ছাত্রছাত্রীদের জন্য অর্থ বরাদ্দ করার বিধান রাখা হয়েছে। ইনোভেশন ফান্ডের আওতায় তিনটি ক্যাটাগরিতে অনুদান দেওয়া হবে। প্রথম ক্যাটাগরিতে পাঁচ লাখ টাকা পর্যন্ত, দ্বিতীয় ক্যাটাগরিতে ১৫ লাখ টাকা পর্যন্ত এবং তৃতীয় ক্যাটাগরিতে ২৫ লাখ টাকা পর্যন্ত বরাদ্দের ব্যবস্থা রাখা হয়েছে। যেসব প্রকল্প আগামী এক বছরের মধ্যে সম্পন্ন করা যাবে সেসব প্রকল্পকে অগ্রাধিকার দেওয়া হবে। বিস্তারিত: www.a2i.pmo.gov.bd —বিজ্ঞপ্তি