ইন্টারনেট-আসক্তি জিনগত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাউকে ফেসবুক, টুইটার, ইউটিউব বা অন্য কোনো সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে আসক্তির জন্য দুষছেন? গবেষকেরা বলছেন, খামাখাই দুষছেন বেচারিকে। কারণ এ আসক্তির জন্য তো তিনি দায়ী নন, দায়ী তার জিন! সম্প্রতি জার্মানির গবেষকেরা জানিয়েছেন, অনেক নারীর মধ্যে সামাজিক যোগাযোগের ওয়েবসাইটের প্রতি যে মাত্রাতিরিক্ত আসক্তি বা ইন্টারনেট-আসক্তি দেখা যায়, এর জন্য দায়ী তার বংশগতির বাহক জিন। এক খবরে এ তথ্য জানিয়েছে টেলিগ্রাফ।বন বিশ্ববিদ্যালয়ের গবেষক ক্রিস্টিয়ান জানিয়েছেন, তাঁরা মানুষের মধ্যে এমন একটি জিনের সন্ধান পেয়েছেন, যার জন্য আসক্তি তৈরি হয়। আর এ জিনটির উপস্থিতি নারীর মধ্যে বেশি থাকে। ক্রিস্টিয়ান আরও জানিয়েছেন, জিনগত ব্যাখাটি হচ্ছে, ধূমপানের আসক্তি যে কারণে হয়, সে একই কারণে ইন্টারনেট-আসক্তিও হতে পারে। ইন্টারনেট-আসক্তি শুধু মানসিক ব্যাপার নয়, এর সঙ্গে বংশগতিরও সংশ্লিষ্টতা রয়েছে।প্রায় ৮০০ ইন্টারনেট ব্যবহারকারীকে নিয়ে গবেষণায় তাঁদের ইন্টারনেট ব্যবহারের ধরন, প্রভাব এবং ইন্টারনেট-আসক্তি পরীক্ষায় এ ফল পেয়েছেন গবেষকেরা।গবেষকরো এ নিয়ে আরও পরীক্ষা চালাবেন। পরীক্ষা সফল হলে ইন্টারনেট-আসক্তির ক্ষেত্রে উন্নত চিকিত্সা উদ্ভাবন করা সম্ভব হবে বলে তাঁরা আশাবাদী।