ইন্টারনেট উৎসবে তারুণ্যের উচ্ছ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর ছাত্র আহমেদ নাসিমুল বারী। বগুড়ায় অনুষ্ঠিত গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসবে যোগ দিতে পারেনি সে। কিন্তু সে এবারের সুযোগ হাতছাড়া করেনি। উৎসবে যোগ দিতে ৬০ কিলোমিটার দূর থেকে ছুটে এসেছে আদমদীঘিতে। দর্শকদের মধ্য থেকে প্রশ্নোত্তর-পর্বে উত্তীর্ণ হয়ে সবাইকে ছাড়িয়ে সে নির্বাচিত হয়েছে আই-জিনিয়াস।গতকাল রোববার বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার সরকারি কলেজে গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসব অনুষ্ঠিত হয়।অন্যদিকে নড়াইলের লোহাগড়ায় ইন্টারনেট উৎসবে যোগ দিয়ে বিশ্ব দেখার আনন্দে উচ্ছ্বসিত লোহাগড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী আঁখি খানম বলল, ‘এত দিন অন্ধকারে ছিলাম। এখন ঘরে বসে সারা পৃথিবী দেখতে পাচ্ছি।’এ ছাড়া গতকাল চট্টগ্রামের পটিয়া ও গাজীপুরের কালিয়াকৈরে গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসব অনুষ্ঠিত হয়েছে।আদমদীঘি: সকালে জাতীয় সংগীতের সঙ্গে পতাকা উত্তোলন ও শপথ পাঠের মধ্য দিয়ে শুরু হয় উৎসব। সান্তাহার সরকারি কলেজের অধ্যক্ষ সত্যেন্দ্রনাথ প্রামাণিক উৎসবের উদ্বোধন করেন। উৎসবে বক্তব্য দেন গ্রামীণফোনের বগুড়া এরিয়া ম্যানেজার আশফাকুজ্জামান চৌধুরী ও প্রথম আলোর আদমদীঘি প্রতিনিধি খায়রুল ইসলাম।বক্তব্য শেষে অনুষ্ঠিত হয় আই-জিনিয়াস প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশ নেওয়া সব প্রতিযোগীকে ক্রেস্ট দেওয়া হয়। এ ছাড়া গ্রামীণফোনের পক্ষ থেকে সান্তাহার সরকারি কলেজকে একটি ইন্টারনেট মডেম ও প্রথম আলোর পক্ষ থেকে বিশেষ উপহার দেওয়া হয়।দর্শকসারিতে থাকা শান্তাহার মহিলা কলেজের অধ্যক্ষ শাহনাজ বেগম বলেন, ‘অনেক অনুষ্ঠান দেখেছি। কিন্তু গ্রামীণফোন-প্রথম আলোর এ আয়োজন সম্পূর্ণ ব্যতিক্রম। শিক্ষার্থীদের পাশাপাশি আমি নিজেও অনেক কিছু শিখেছি ও আনন্দ উপভোগ করেছি।’লোহাগড়া: নড়াইলের লোহাগড়া উপজেলার লোহাগড়া পাইলট উচ্চবিদ্যালয়ে গতকাল অনুষ্ঠিত হয়েছে গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসব। ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী এতে অংশ নেয়।সকাল ১০টায় লোহাগড়া পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে এগিয়ে যাওয়ার শপথবাক্য পাঠের মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করা হয়। শপথ পড়ান প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সম্পাদকমণ্ডলীর সদস্য ইমরুল কায়েস।উদ্বোধনী বক্তব্যে লোহাগড়া পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃত্যুঞ্জয় কুমার দাস বলেন, ‘গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসব আমাদের প্রতিষ্ঠানে হওয়ায় আমরা গর্বিত। আমাদের প্রিয় পত্রিকা প্রথম আলোর ব্যতিক্রমী এ উৎসবের আয়োজন অব্যাহত রাখার দাবি জানাচ্ছি।’গ্রামীণফোনের আঞ্চলিক ব্যবস্থাপক রিয়াজ আল ফারুক ভূঁইয়া বলেন, ‘তীব্র গরমের মধ্যেও কয়েক হাজার শিক্ষার্থীর আনন্দ আর উচ্ছ্বাস দেখে আমি মুগ্ধ।’গ্রামীণফোনের সিনিয়র এক্সিকিউটিভ কাজী সাইফুর রহমান ও ইমরুল কায়েসের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর লোহাগড়া প্রতিনিধি মারুফ সামদানী।উৎসবে তথ্যপ্রযুক্তির সচেতনতামূলক তিনটি ভিডিওচিত্র দেখানো হয়। এ উৎসবে আই-জিনিয়াস নির্বাচিত হয়েছে লাহুড়িয়া এস এম এ আহাদ মহাবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্র মো. নাসিরউদ্দিন।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুণ কুমার মণ্ডল বলেন, ‘গ্রামীণফোন-প্রথম আলো খুবই ভালো উদ্যোগ নিয়েছে। এখানে তারুণ্যের জাগরণের সৃষ্টি হয়েছে।’ তিনি উৎসবের সাফল্য কামনা করেন।পটিয়া: গতকাল পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসব। চট্টগ্রামের পটিয়া উপজেলার চারটি কলেজ ও সাতটি বিদ্যালয়ের প্রায় তিন হাজার শিক্ষার্থী উৎসবে যোগ দেয়।উৎসবের উদ্বোধন করেন ভেন্যু প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তুষার কান্তি দাশ। অনুষ্ঠানে বক্তব্য দেন পটিয়া সরকারি কলেজের অধ্যক্ষ এ এন এম ইউসুফ চৌধুরী, গ্রামীণফোন চট্টগ্রামের এরিয়া ম্যানেজার শেখ মুশফিকুর রহমান ও প্রথম আলোর পটিয়া প্রতিনিধি আবদুর রাজ্জাক।পটিয়া সরকারি কলেজের অধ্যক্ষ এ এন এম ইউসুফ চৌধুরী বলেন, ‘ইন্টারনেট ব্যবহারের ভালো ও খারাপ—দুটি দিকই আছে। আমাদের ভালো দিকগুলো খুঁজে নিয়ে এগিয়ে যেতে হবে।’পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তুষার কান্তি দাশ বলেন, ‘বর্তমান প্রজম্মকে জগৎ দেখার সুযোগ করে দিয়েছে গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসব।’গ্রামীণফোনের এরিয়া ম্যানেজার শেখ মুশফিকুর রহমান বলেন, ‘ইন্টারনেটের অপার সম্ভাবনাকে শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে পেরে নিজেরা গর্ব বোধ করছি।’এ উৎসবে আই-জিনিয়াস নির্বাচিত হয় পটিয়া সরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ছাইমুন ইসলাম।কালিয়াকৈর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকার জাতির পিতা বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে গতকাল গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসব অনুষ্ঠিত হয়।উৎসবে কালিয়াকৈর উপজেলার আরও ১০টি স্কুল ও কলেজের বিপুলসংখ্যক শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক যোগ দেয়।বেলা পৌনে ১১টায় জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর ইন্টারনেটের আলোয় আলোকিত হওয়ার শপথ নিয়ে উৎসবের উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন জাতির পিতা বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ জসিম উদ্দিন আহাম্মেদ, প্রথম আলোর সহযোগী সম্পাদক সোহরাব হাসান, গ্রামীণফোনের গাজীপুর আঞ্চলিক প্রধান মো. শহীদুল্লাহ। অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেন প্রথম আলোর কালিয়াকৈর প্রতিনিধি মাসুদ রানা।সোহরাব হাসান বলেন, ‘ইন্টারনেট সমস্ত জগৎ ও জীবনকে পাল্টে দিচ্ছে। আমরা নিজেদের সৌভাগ্যবান মনে করি, কারণ আমরা ইন্টারনেট যুগের।’ তিনি বলেন, ‘প্রথম আলো শিক্ষাকে খুব গুরুত্ব দেয়। আমরা চাই, তরুণ প্রজন্ম আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে উঠুক।’গ্রামীণফোনের গাজীপুর অঞ্চলের প্রধান মো. শহীদুল্লাহ বলেন, ‘ইন্টারনেট উৎসবের মাধ্যমে আমরা সারা দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়াতে চাই, যাতে নতুন প্রজন্মের শিক্ষার্থীরা ইন্টারনেট কাজে লাগিয়ে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে।’ইন্টারনেট উৎসবের শুরুতে প্রথম আলো, গ্রামীণফোন ও বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের তিনটি সচেতনতামূলক ভিডিওচিত্র দেখানো হয়।এ উৎসবে আই-জিনিয়াস নির্বাচিত হয় জাতির পিতা বঙ্গবন্ধু কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র শুভ্র সাহা।গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসবের সহযোগী অংশীদার হিসেবে আছে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এবং ওয়েব দেখার জনপ্রিয় সফটওয়্যার অপেরা মিনি। উৎসবে সার্বিক সহযোগিতা করছে প্রথম আলো বন্ধুসভার সদস্যরা।{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন আদমদীঘি (বগুড়া), পটিয়া (চট্টগ্রাম), লোহাগড়া (নড়াইল) ও কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি