ইন্টারনেট এক্সপ্লোরার সাজিয়ে নিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারনেটে ওয়েবসাইট দেখার সফটওয়্যার ইন্টারনেট এক্সপ্লোরারে ব্যক্তিগত অনেক কিছু যোগ করা যায়। এ জন্য উইন্ডোজের Start মেনু থেকে Run-এ গিয়ে gpedit.msc লিখে OK করুন। এবার Group Policy ডায়ালগ বক্সটি খুলবে। এখান থেকে Windows setting\Internet Explorer Maintenance>Browser User Interface-এ যান। এখানে প্রথমে Browser Title থেকে Customize Title Bars-এ টিক চিহ্ন দিয়ে নিচে আপনার নাম লিখুন। দেখবেন Internet Explorer-এ Title Bar-এ নাম দেখা যাচ্ছে। এবার Custom Logo ডায়ালগ বক্সটি খুলে এর Customize the static logo bitmaps ও Customize the animated bitmaps-এ টিক চিহ্ন দিন এবং আপনার পছন্দমতো logo ও animation যোগ করুন। logo বা animation অবশ্যই 22×22 বা 38×38 পিক্সেলের এবং bmp ফরম্যাটে হতে হবে। এ ছাড়া Browser Toolbar Customizations গিয়ে Customize toolbar background bitmap-এ টিক চিহ্ন দিয়ে আপনার ইচ্ছামতো যেকোনো ছবি সংযুক্ত করতে পারবেন। এ ছাড়া আপনি এর নিচে Buttons বক্সে আপনার সুবিধামতো Buttons তৈরি করে ব্রাউজারকে আরও আকর্ষণীয় করে তুলতে পারেন। —বিরনজিত বিশ্বাস, খুলনা