ইন্টারনেট এক্সপ্লোরারের ত্রুটির কারণে গুগল আক্রান্ত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাইক্রোসফট করপোরেশনের তৈরি ওয়েবসাইট দেখার জনপ্রিয় সফটওয়্যার (ব্রাউজার) ইন্টারনেট এক্সপ্লোরারের নিরাপত্তা ত্রুটির সুযোগ নিয়ে সাম্প্রতিক সময়ে চীনে গুগলের ওপর সাইবার হামলা হয়েছে। মাইক্রোসফটের পক্ষ থেকে এ কথা স্বীকার করে নেওয়া হয়েছে।মাইক্রোসফটের নিরাপত্তাবিষয়ক পরিচালক মাইক রিভে বলেন, ‘আমরা পরীক্ষা করে দেখেছি যে সামপ্রতিক সময়ে গুগল ও অন্যান্য করপোরেট নেটওয়ার্কের ওপর সাইবার আক্রমণের অন্যতম কারণ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরারের নিরাপত্তা ত্রুটি।’ জার্মান সরকার এই প্রেক্ষাপটে সেদেশের নাগরিকদের ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহারের বিষয়ে সতর্ক করে দিয়েছে। তবে মাইক্রোসফট করপোরেশনের পক্ষ থেকে জার্মান সরকারের এ ধরনের সতর্কতার সমালোচনা করা হয়েছে।মাইক্রোসফট, জার্মানির মুখপাত্র থমাস বমগার্টনার তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘চীনে গুগলের ওপর হামলা কোনো সাধারণ হামলা নয়। এটি ছিল বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য করা খুব সংবেদনশীল এক সাইবার হামলা। সাধারণ ব্যবহারকারীদের ইন্টারনেট এক্সপ্লোরার নিয়ে ভীত হওয়ার কারণ নেই।’ ইন্টারনেট এক্সপ্লোরারের নিরাপত্তা ত্রুটিগুলো সারিয়ে তোলার চেষ্টা চলছে বলেও মাইক্রোসফটের পক্ষ থেকে জানানো হয়। উল্লেখ্য, চীনে গুগলের ওপর সামপ্রতিক সাইবার হামলার জের ধরে গুগল চীন ছাড়ার হুমকি দেয়। —বিবিসি অবলম্বনে সুজয় দাস