ইন্টারনেট গভর্নেন্স ফোরামের সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরামের (বিআইজিএফ) আয়োজনে আগামী ৮ মে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার (বিটিআরসি) কার্যালয়ে অনুষ্ঠিত হবে বিশেষ আলোচনা। এতে ইন্টারনেট গভর্নেন্স ফর সাস্টেইনেবল হিউম্যান, ইকোনমিকস অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট, ইমপ্লিমেন্টেশন অব ডব্লিউএসআইএস আউটকাম এবং ব্রডব্যান্ড টার্গেটস ফর ২০১৫ বিষয়ে প্রবন্ধ নিয়ে আলোচনা করা হবে। পরে এসব প্রবন্ধ সুইজারল্যান্ডে অনুষ্ঠেয় ইউএন ইন্টারনেট গভর্নেন্স ফোরাম, ইউএন ডব্লিউএসআইএস ফোরামে তুলে ধরা হবে। এ আয়োজনে সহযোগিতা করছে তথ্যপ্রযুক্তিবিষয়ক ম্যাগাজিন কমপিউটার জগৎ ও বাংলাদেশ এনজিও নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন। —বিজ্ঞপ্তি