ইন্টারনেট নিয়ে কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্রুতগতির তারহীন ইন্টারনেট সংযোগদাতা কিউবি গত শুক্রবার ঢাকায় সামাজিক যোগাযোগের মাধ্যম নিয়ে একটি কর্মশালার আয়োজন করে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে অনুষ্ঠিত এ কর্মশালায় ইন্টারনেটভিত্তিক উদ্যোগের পৃষ্ঠপোষক, ব্যবসায়ী ও বিপণনকর্তাদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। বেসিস সফটএক্সপো মেলায় অনুষ্ঠিত কর্মশালায় কিউবি জানায়, ইন্টারনেট ব্যবহার করে বা ইন্টারনেটে তৈরি সম্ভাবনাময় প্রকল্পগুলোর তথ্য সংগ্রহ করেছে কিউবি। কিউবির হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস সৈয়দ আশিকুর রহমান তিনটি সম্ভাবনাময় ওয়েব পোর্টালের কেস স্ট্যাডি উপস্থাপন করেন, যেগুলোর প্রতিটিই তৈরি হয়েছে স্থানীয় মেধাবীদের হাতে। এ ওয়ে পোর্টালগুলো হলো মায়া (www.maya.com), রকমারি (www.rokomari.com) ও বিডি ড্রাগস (www.bdgrugs.com)। —বিজ্ঞপ্তি