ইন্টারনেট বিচ্ছিন্ন সিরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারনেট এবং মোবাইল নেটওয়ার্ক সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে সিরিয়া। বিশ্বব্যাপী ইন্টারনেট সংযোগ ব্যবস্থা পর্যবেক্ষণকারী মার্কিন সংস্থা রেনেসিস এ তথ্য জানিয়েছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, গতকাল বৃহস্পতিবার থেকে সিরিয়ায় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ও মুঠোফোনের নেটওয়ার্ক বন্ধ রয়েছে। সিরিয়ার সরকার ইন্টারনেট বন্ধ করে দেওয়ার জন্য সন্ত্রাসীদের দায়ী করেছে।রেনেসিস জানিয়েছে, সিরিয়ার ৮৪টি আইপি অ্যাড্রেসই অকার্যকর রয়েছে।যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার খবরে উদ্বেগ প্রকাশ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।