প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাউজারে কোনো সাইট দেখছেন হুট করে মনে হলো কিছু লেখা পরিবর্তন করা দরকার। নিশ্চয়ই স্টার্ট মেনু থেকে নোটপ্যাড বা ওয়ার্ডপ্যাড খুলে লিখতে চাইবেন? এখন চাইলেই লেখার কাজটি আপনার ব্রাউজার থেকে করতে পারবেন।
এ জন্য যেকোনো ব্রাউজারে নতুন ট্যাব খুলে data: text/html, <html contenteditable> এক লাইনে হুবহু লিখে এন্টার করুন। দেখবেন লেখার জন্য পর্দায় কারসর নড়াচড়া করছে।
এবার প্রয়োজনীয় কথা লিখতে থাকুন। লম্বা এইচটিএমএল কোড মনে রাখতে না চাইলে একবার লিখে সেই ট্যাবের ওপর মাউসের ডান ক্লিক করে Pin Tab চাপুন।
পরে লেখার জন্য ট্যাবটি স্থায়ী হয়ে থাকবে।