ইন্টারনেট সংযোগ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারনেট সংযোগে বাংলাদেশের সম্ভাবনার কথা তুলে ধরতে সম্প্রতি রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে ‘ড্রাইভিং বাংলাদেশ কানেকটিভিটি’ শীর্ষক সেমিনার। বাংলাদেশী প্রযুক্তি প্রতিষ্ঠান প্রভিডেন্ট টেকনলোজিস ও চীনা নেটওয়ার্কিং পন্য নির্মাতা সাংহাই বাউদ ডাটা কমিউনিকেশন (বিডিকম) এই সেমিনারের আয়োজন করে।
সেমিনারে দেশি-বিদেশি এক হাজারের বেশি প্রযুক্তিসংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। আয়োজকেরা দাবি করেন, প্রভিডেন্ট ও বিডিকম সাংহাই নতুন উদ্ভাবনের মাধ্যেম সাশ্রয়ী অবকাঠামো তৈরিতে কাজ করছে। বিজ্ঞপ্তি।