অনেকেই বিভিন্ন প্রতিষ্ঠানের ইন্টারনেট সংযোগ ব্যবহার করে থাকেন। মুঠোফোনের এজের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করেন অনেকে। প্রযুক্তিগত নানা কারণে ইন্টারনেটের গতি ধীর হতে থাকে। অনেকেই বুঝতে পারেন না সমস্যা কোথায়—কম্পিউটারে, নাকি তার সংযোগে। খুব সহজে রান কমান্ড দিয়ে এ সমস্যার মূল কারণ খুঁজে নেওয়া যায়।শুরুতে আপনার নেটওয়ার্ক সংযোগটি সক্রিয় করুন। আইপি-সংক্রান্ত সমস্যা জানার জন্য Run-এ গিয়ে ncpa.cpl লিখে এন্টার করুন। ইন্টারনেট সংযোগের Properties থেকে Network থেকে ইন্টারনেট প্রটোকল (TCP/ IP) দুই ক্লিক করে খুলুন। ঠিকমতো আইপি, সাবনেট মাস্ক, ডিফল্ট গেটওয়েসহ ডিএনএসগুলো বসিয়ে Ok করুন।স্টার্ট মেনু থেকে Run-এ গিয়ে ping 8.8.4.4 -t লিখে এন্টার করুন। এই পিং ঠিকানা দিয়ে Ok করলে কয়েক রকম ফলাফল আসতে পারে। যেমন Reply From 8.8.4.4: bytes=XX time=XXXms TTL=XX এলে ধরে নিতে হবে ইন্টারনেট সংযোগ ঠিক আছে। Request timed out এলে বুঝতে হবে পিং মিসিং/ কনফিগারেশনে সমস্যা আছে। Destination Host Unreachable এলে আপনার নেটওয়ার্ক সংযোগ অচল অবস্থায় আছে। Hardware error এলে ধরে নিতে হবে আপনার সংযোগ বিচ্ছিন্ন আছে। —মো. রাকিবুল হাসান