ইন্টারনেট সপ্তাহের সহযোগী আইসিটি বিভাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারনেটের প্রচার, প্রসার এবং এর সুফলগুলো সাধারণ মানুষের সামনে তুলে ধরতে দেশব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে ইন্টারনেট উৎসব। ‘বাংলাদেশ ইন্টারনেট সপ্তাহ ২০১৫’ নামের এই উৎসব দেশের তিনটি বিভাগীয় শহরে বড় প্রদর্শনী এবং ৪৮৭টি উপজেলায় একটি করে ইউনিয়ন ডিজিটাল সেন্টারে অনুষ্ঠিত হবে। সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগ এই আয়োজনে সহযোগিতা করবে।
ঢাকায় গতকাল সোমবার এ ব্যাপারে আইসিটি বিভাগ ও আয়োজক বেসিসের মধ্যে এক সমঝোতা সই হয়েছে। আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব হারুনুর রশীদ ও বেসিসের মহাসচিব উত্তম কুমার পাল চুক্তিতে সই করেন।
এ সময় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ, বেসিসের সভাপতি শামীম আহসান, আইসিটি সচিব শ্যাম সুন্দর সিকদার, বেসিসের জ্যেষ্ঠ সহসভাপতি রাসেল টি আহমেদ, বিসিসির নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলাম, বেসিসের পরিচালক আশ্রাফ আবিরসহ অনেকে উপস্থিত ছিলেন।
উৎসবে অংশ নেবে ই-কমার্স, ওয়েবপোর্টাল, মোবাইল অ্যাপলিকেশন এবং সারা দেশের স্থানীয় মোবাইলভিত্তিক উদ্যোগ। দর্শনার্থীরা এসব সেবা গ্রহণের প্রক্রিয়া সরাসরি দেখতে ও জানতে পারবেন।
এ ছাড়া দেশের তিনটি বিভাগে ইন্টারনেট মেলার বাইরেও ১০০টি শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন কর্মশালা, সেমিনার এবং দেশের বিভিন্ন টেলিভিশনে টক শোর আয়োজন করা হবে।
বিজ্ঞপ্তি