ইন্টারনেট সিম্পোজিয়ামে অংশ নেওয়ার সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১০ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত হবে ইন্টারনেট সিম্পোজিয়াম
১০ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত হবে ইন্টারনেট সিম্পোজিয়াম

আগামীকাল ১০ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত হবে এশিয়া ইন্টারনেট সিম্পোজিয়াম। এই অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত। সহজে অনলাইন নিবন্ধন প্রক্রিয়া শেষে এই সিম্পোজিয়ামে অংশ নেওয়া যাবে।
ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ ঢাকা চ্যাপ্টারের সাধারণ সম্পাদক কাওসার উদ্দিন জানান, ‘অনলাইন চাইল্ড সেফটি’ এবং ‘রেসপন্সিবল ইউসেজ অব সোশ্যাল মিডিয়া’ বিষয়ক দুটি সেশন অনুষ্ঠিত হবে সিম্পোজিয়ামে। দেশ ও দেশের বাইরের বক্তারা সামাজিক যোগাযোগের মাধ্যম ও অনলাইনে শিশুদের নিরাপত্তা বিষয়ে গুরুত্বপূর্ণ কীনোট উপস্থাপন করবেন।
রাজধানীর পান্থপথের বসুন্ধরা সিটি মার্কেটের গোল্ড ওয়াটার কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে এশিয়া ইন্টারনেট সিম্পোজিয়াম ২০১৫। ইন্টারনেট সোসাইটি এশিয়া প্যাসেফিক ব্যুরোর সহযোগিতায় এই কর্মশালার আয়োজন করছে ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ ঢাকা চ্যাপ্টার।
সিম্পোজিয়াম সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন www.isoc.org.bd/dhaka ও রেজিস্ট্রেশনের ভিজিট করুন https://goo.gl/17B6Ob।