ইন্টারনেট সেবা নিতে ইতিবাচক মনোভাব বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশে এক বছর পার করল জোভাগো
দেশে এক বছর পার করল জোভাগো

দেশে ইন্টারনেটের মাধ্যমে সেবা নেওয়ার ক্ষেত্রে ইতিবাচক মনোভাব বাড়ছে বলে জানিয়েছে হোটেল বুকিং প্ল্যাটফর্ম জোভাগো। ইন্টারনেটে হোটেল বুকিংয়ের ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে। সম্প্রতি বাংলাদেশে এক বছর পূর্তি উপলক্ষে এ তথ্য জানিয়েছে জোভাগো।জোভাগোর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পৃথিবীর ৪০টির বেশি দেশে কার্যক্রম চালাচ্ছে জোভাগো। গত বছরের ৩০ নভেম্বর বাংলাদেশে যাত্রা শুরু করে এটি। গত বছর দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছয় কোটি ছাড়িয়েছে। এ থেকে বোঝা যায়, এখানে ইন্টারনেটভিত্তিক সেবার ওপরে নির্ভর করার মতো ইতিবাচক পরিবর্তন হয়েছে। ইন্টারনেটের মাধ্যমে ভ্রমণপিপাসুদের জন্য খুব সহজে হোটেল বুকিং করার সুযোগ হচ্ছে। বিজ্ঞপ্তি।