ইন্টারনেট সোসাইটি ঢাকা শাখার নতুন কমিটি
ইন্টারনেট সোসাইটি বাংলাদেশের ঢাকা শাখার নতুন নির্বাহী কমিটি নির্বাচিত হয়েছে। নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে সাব্বির আহমেদ ও মোহাম্মদ কাওছার উদ্দীন নির্বাচিত হন। পাঁচ সদস্যের কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি মো. জাহাঙ্গীর হোসেন ও মো. রবিউল আলম এবং কোষাধ্যক্ষ মো. আবদুল আওয়াল। ইন্টারনেট সোসাইটি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শাখা উন্নয়ন ব্যবস্থাপক নাভিদ হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি এবারের কমিটি নির্বাচনে তিন সদস্যের নির্বাচন কমিশনের প্রধান ছিলেন।
নতুন কমিটি নির্বাচন করতে গত ৩১ মে থেকে ১২ জুন অনলাইনে সদস্যরা ভোট দিয়েছেন। ২২ জুন ফলাফল প্রকাশ করা হয়েছে। বর্তমান কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবেন।
প্রসঙ্গত, পৃথিবীর বিভিন্ন দেশে ইন্টারনেট সোসাইটির ৯০টির বেশি শাখা রয়েছে। সবার জন্য ইন্টারনেট—স্লোগান নিয়ে কাজ করছে এই সংগঠন।
বিজ্ঞপ্তি