ইন্টারনেট সোসাইটি বাংলাদেশের নতুন কমিটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ ঢাকা চ্যাপ্টারের নতুন নির্বাহী কমিটি নির্বাচিত হয়েছে। নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক হলেন সাব্বির আহমেদ ও মোহাম্মদ কাওছার উদ্দীন। পাঁচ সদস্যের কমিটিতে সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. জাহাঙ্গির হোসেন ও মো. রবিউল আলম এবং কোষাধ্যক্ষ মো. আবদুল আওয়াল।
ইন্টারনেট সোসাইটি এশিয়া প্যাসিফিক অঞ্চলের চ্যাপ্টার উন্নয়ন ব্যবস্থাপক নাভিদ হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। ৫ থেকে ৮ সেপ্টেম্বর অনলাইনে সদস্যরা প্রার্থীদের ভোট দিয়েছেন। ১০ সেপ্টেম্বর ফলাফল প্রকাশ করা হয়েছে।
বর্তমান কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবেন।
—বিজ্ঞপ্তি