ইন্টারনেটকে মানবকল্যাণে ব্যবহারের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বিজ্ঞানের অন্যতম উদ্ভাবন ইন্টারনেট। আর ইন্টারনেট সারা পৃথিবীকে মানুষের হাতের মুঠোয় এনে দিয়েছে। ইন্টারনেটের অপব্যবহার না করে একে মেধাবিকাশ ও মানবকল্যাণে ব্যবহার করতে হবে।’গতকাল সোমবার ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের মাঠে আয়োজিত গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসবে কথাগুলো বললেন সরকারি জিয়া মহিলা কলেজের অধ্যক্ষ ডি এ বিলকিস আরা চৌধুরী।ফেনী ছাড়া গতকাল জামালপুর, খুলনার রূপসা ও সিলেটের বিশ্বনাথে ইন্টারনেট উৎসব হয়েছে।উৎসবের ভেন্যু শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে গ্রামীণফোনের পক্ষ থেকে সংযোগসহ একটি করে ইন্টারনেট মডেম দেওয়া হয়েছে। এ ছাড়া ভেন্যু প্রতিষ্ঠান ও আই-জিনিয়াস প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীকে প্রথম আলোর পক্ষ থেকে শুভেচ্ছা উপহার দেওয়া হয়।আই-জিনিয়াস প্রতিযোগিতায় অংশ নেওয়া সব শিক্ষার্থীকে দেওয়া হয় ক্রেস্ট।উৎসবগুলোতে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়, প্রথম আলো ও গ্রামীণফোনের তিনটি ভিডিওচিত্র দেখানো হয়।ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:ফেনী: জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সকাল ১০টায় উৎসবের সূচনা হয়। জাতীয় পতাকা উত্তোলন ও উৎসবের উদ্বোধন করেন ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষিকা সানজিদা খানম।অনুষ্ঠানের শুরুতে তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে এগিয়ে যাওয়ার শপথবাক্য পাঠ করান বন্ধুসভার কেন্দ্রীয় কমিটির সদস্য বিবর্ধন রায়।অনুষ্ঠানে ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত নাথের পক্ষে স্বাগত বক্তব্য দেন জ্যেষ্ঠ শিক্ষিকা সানজিদা খানম। তিনি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সরকারের অঙ্গীকার ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য তথ্যপ্রযুক্তি ও ইন্টারনেটের কোনো বিকল্প নেই। নতুন প্রজন্ম তথ্যপ্রযুক্তির আলোয় দেশকে এগিয়ে নিয়ে যাবে এটাই আজকের দিনের প্রত্যাশা।ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আলীম আখতার খান বলেন, বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ। তথ্যপ্রযুক্তির কল্যাণে মানুষ আজ মুহূর্তেই বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যোগাযোগ করতে পারে।গ্রামীণফোনের ফেনীর অঞ্চলের ব্যবস্থাপক সোহেল রানা বলেন, ‘ইন্টারনেট ছাড়া বর্তমান জীবন অকল্পনীয়। তাই নতুন প্রজন্মকে ইন্টারনেটের আলোয় আলোকিত করে গড়ে তোলা আমাদের দায়বদ্ধতার মধ্যে পড়ে।’উৎসবে ফেনী সরকারি কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এ এস এম আবদুল্লাহ আই-জিনিয়াস নির্বাচিত হয়। তার হাতে পুরস্কার তুলে দেন প্রথম আলোর ফেনীর নিজস্ব প্রতিবেদক আবু তাহের।খুলনা: জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে খুলনার বঙ্গবন্ধু (ডিগ্রি) কলেজে ইন্টারনেট উৎসবের সূচনা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ সরদার ফেরদৌস আহমেদ। এরপর শপথবাক্য পাঠ করান খুলনা বন্ধুসভার সদস্য মনোজ কুমার মজুমদার।অধ্যক্ষ সরদার ফেরদৌস আহমেদ তাঁর উদ্বোধনী বক্তব্যে বলেন, ‘ইন্টারনেট ছাড়া আমরা এখন কিছু ভাবতে পারি না। ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীকে হাতের মুঠোয় আনতে পেরেছি।’প্রথম আলোর সিনিয়র সহকারী সম্পাদক কে এম জাকারিয়া বলেন, ‘প্রথম আলো সব সময় বদলের কথা বলে। আর এ জন্য চাই ইন্টারনেট। কারণ ইন্টারনেট এক নিমেষে বিশ্বকে হাতের মুঠোয় এনে দিতে পারে।’খুলনার গ্রামীণফোনের এরিয়া ম্যানেজার অমিতাভ চন্দ্র দাস বলেন, আজকের বিশ্ব ইন্টারনেট ছাড়া অচল। উন্নত দেশ হতে হলে ইন্টারনেটের কোনো বিকল্প নেই।এই উৎসবে আই-জিনিয়াস নির্বাচিত হয় সরকারি সুন্দরবন আদর্শ মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণীর (বিজ্ঞান) ছাত্র শিব সাগর ঘোষ।বিশ্বনাথ: জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বিশ্বনাথ ডিগ্রি কলেজ প্রাঙ্গণে উৎসব শুরু হয়। এরপর শিক্ষার্থীদের শপথবাক্য পড়ানো হয়।উৎসবের উদ্বোধন করেন বিশ্বনাথ ডিগ্রি কলেজের অধ্যক্ষ সিরাজুল হক। তিনি তাঁদের কলেজকে উৎসবের ভেন্যু নির্বাচন করায় প্রথম আলো ও গ্রামীণফোনকে ধন্যবান জানান। তথ্যপ্রযুক্তির প্রসারে আরও বেশি করে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করার জন্য প্রথম আলো ও গ্রামীণফোনের প্রতি আহ্বান জানান অধ্যক্ষ।অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহেদুর রহমান, উত্তর বিশ্বনাথ কলেজের অধ্যক্ষ নেছার আহমদ, গ্রামীণফোনের এরিয়া ম্যানেজার শাহ মোহাম্মদ ইব্রাহিম আজাদ, প্রথম আলোর সিলেটের নিজস্ব প্রতিবেদক উজ্জ্বল মেহেদি।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, শিক্ষার্থীদের উপস্থিতি দেখে বোঝা যাচ্ছে যে ইন্টারনেট উৎসবের আয়োজন সার্থক হয়েছে।অধ্যক্ষ নেছার আহমদ বলেন, এই উৎসব থেকে শিক্ষার্থীদের পাশাপাশি সমাজও দারুণ উপকৃত হলো।উৎসবে আই-জিনিয়াস নির্বাচিত হয়েছে দক্ষিণ সুরমা ডিগ্রি কলেজের শিক্ষার্থী নাজিম উদ্দিন।অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলো বন্ধুসভার বন্ধু এ এফ এম সজীব। সবাইকে শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন প্রথম আলোর সিলেটের বিশ্বনাথ প্রতিনিধি প্রণঞ্জয় বৈদ্য।জামালপুর: জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ মাঠে আয়োজিত ইন্টারনেট উৎসবে যোগ দেয় ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় তিন হাজার শিক্ষার্থী।অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম আকন্দ বলেন, ইন্টারনেট উৎসব নিশ্চয়ই তথ্যপ্রযুক্তির প্রসারে ব্যাপক ভূমিকা রাখবে। শহরের চেয়ে গ্রামের তরুণেরা তথ্যপ্রযুক্তি থেকে অনেক পিছিয়ে আছে। বিশ্বের সঙ্গে পরিচিত হতে হলে গ্রামগঞ্জেও ইন্টারনেট ছড়িয়ে দিতে হবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কবীর আল আসাদ, গ্রামীণফোনের আঞ্চলিক প্রধান সিরাজ উদ্দিন লস্কর ও প্রথম আলোর জামালপুর প্রতিনিধি মোস্তফা মনজু।উৎসব উদ্বোধনের আগে উৎসবস্থলে আসেন জেলা প্রশাসক সিরাজ উদ্দিন আহমেদ। তিনি এ ধরনের আয়োজনের প্রশংসা করেন।জামালপুরের উৎসবে আই-জিনিয়াস নির্বাচিত হয়েছে জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র আহকাম ইশতিয়াক।অনুষ্ঠান উপস্থাপনা করেন প্রথম আলোর উপফিচার সম্পাদক পল্লব মোহাইমেন।