ইন্টারনেটকে হ্যাঁ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘তোমরা কে কে বক্তব্য শুনতে চাও না?’ নরসিংদীর ইন্টারনেট উৎসবের মঞ্চ থেকে শেষ বক্তা সাইদুজ্জামান রওশনের কথায় দর্শক সারি থেকে তখন সাত-আটজন হাত তুলল। ‘তার মানে এ কয়জন ছাড়া বাকি সবাই বক্তব্য শুনতে চাও। বেশ! তাহলে তৈরি হয়ে যাও। আমি এখন দেড় ঘণ্টাব্যাপী বক্তব্য দিতে যাচ্ছি তোমাদের উদ্দেশে।’ বলতেই, সবাই ভিরমি খেয়ে উঠল। বলে কী? তখন রওশন ভাই হেসে উঠতেই সবাই হেসে উঠল। শিক্ষার্থী বন্ধুরা বক্তব্য না দিয়ে চলো কিছু বিষয়কে ‘না’ বলি। মাদককে বলুন, দর্শক সারির সবাই চিৎকার দিয়ে ‘না’ বলল। তারপর একে একে মিথ্যা এবং মুখস্থকেও সবাই ‘না’ বলল। আর ইন্টারনেটকে? বলার সঙ্গে সঙ্গে সবাই বলল, ‘হ্যাঁ’। ‘হ্যাঁ’-‘না’র এই ব্যতিক্রমধর্মী বক্তব্যকে সবাই তুমুল করতালি দিয়ে স্বাগত জানাল।— বিবর্ধন রায়