প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনলাইনে বিনা মূল্যে দরকারি ফাইল রাখার সেবা দেয় বেশ কিছু সাইট। এবার অ্যাডবি অ্যাক্রোব্যাট ডট কম দিচ্ছে ৫ গিগাবাইট জায়গা, আর তা বিনা মূল্যেই। সঙ্গে দিচ্ছে ডেস্কটপ প্রোগ্রাম দিয়ে সহজেই ফাইল প্রকাশ ও নামানোর সুবিধা। এ জন্য প্রথমে www.acrobat.com ঠিকানার সাইটে গিয়ে নিবন্ধন করতে হবে। অ্যাক্রোব্যাট ডট কমে ঢুকেও ফাইল প্রকাশ ও সংগ্রহ করা যাবে। অনলাইনেই এসব ফাইল সম্পাদনা করা যাবে।তবে ওয়েবসাইটে না গিয়ে ডেস্কটপ কম্পিউটারের প্রোগ্রাম দিয়ে ফাইল প্রকাশ বা নামাতে হলে ক্লাউড ড্রাইভ নামের ১.৯ মেগাবাইটের প্রোগ্রাম www.driveoncloud.com ঠিকানার ওয়েবসাইট থেকে নামিয়ে ইনস্টল করে নিতে হবে। সফটওয়্যারটি উইন্ডোজ এক্সপি, ভিসতা এবং উইন্ডোজ ৭-এ চলবে। মেহেদী আকরাম