ইন্টারনেটে আত্মকর্মসংস্থান-১\ লেখক: মো. মিজানুর রহমান\ দাম: ৪৮০ টাকা\ পৃষ্ঠা: ৫৯৬\ প্রকাশক: জ্ঞানকোষ প্রকাশনী, ঢাকাবর্তমানে আয়ের ক্ষেত্রে জনপ্রিয় ফ্রিল্যান্স আউটসোর্সিং। নিজের দক্ষতা অনুযায়ী নানা বিষয়ে আউটসোর্সিং করা যায়। সম্ভাবনাময় এ খাতে কাজ করে অনেকেই আয় করছেন এবং উদ্যোক্তা হয়ে উঠছেন। ইন্টারনেটে আয়ের মাধ্যমে কর্মসংস্থানের নানা বিষয় তুলে ধরা হয়েছে ইন্টারনেটে কর্মসংস্থান-১ বইটিতে। বইটি লিখেছেন মো. মিজানুর রহমান। বইয়ে ৩৬টি অধ্যায়ের মাধ্যমে তুলে ধরা হয়েছে ফ্রিল্যান্স আউটসোর্সিংয়ের বিভিন্ন কাজের বর্ণনা। অনলাইন আয়, মাইক্রো ফ্রিল্যান্সিং, অ্যাডসেন্স, ওডেস্ক, ফ্রিল্যান্সারসহ অন্যান্য সাইটের কাজের বর্ণনা, ই-মেইল মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ব্লগিং করে আয়, ডিজাইন, ওয়েবসাইট ইত্যাদির মাধ্যমে আয়ের পদ্ধতি বিস্তারিত বর্ণনা রয়েছে বইটিতে। প্রতিটি অধ্যায়ের বিষয়ের সঙ্গে রয়েছে ছবি। কাজের শুরুটা কীভাবে করতে হবে, কাজ পাওয়া যাবে কীভাবে ইত্যাদির বিস্তারিত বর্ণনা রয়েছে বইটিতে। কাজ করার জন্য প্রতিটি ধাপে ধাপে কী করতে হবে, সে বিষয়েও রয়েছে আলোচনা। পাশাপাশি রয়েছে অর্থ উত্তোলন পদ্ধতির বিস্তারিত। বইটির সঙ্গে রয়েছে বিনা মূল্যে একটি ডিভিডি। এতে রয়েছে বিষয়ভিত্তিক ভিডিও টিউটোরিয়াল। নতুন যাঁরা ইন্টারনেটে আউটসোর্সিং করতে আগ্রহী, তাঁরা বইটির মধ্যে ফ্রিল্যান্সিংয়ের পূর্ণাঙ্গ ধারণা পাবেন। —নিজস্ব প্রতিবেদক