ইন্টারনেটে নৈর্ব্যক্তিক মডেল পরীক্ষা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্টারনেটে এসএসসি, এইচএসসি পর্যায়ের শিক্ষার্থীদের নিজ নিজ স্কুল বা কলেজের সিলেবাস অনুযায়ী অধ্যায়ভিত্তিক পরীক্ষা দেওয়ার একটি ওয়েবসাইট চালু হয়েছে। এখানে দক্ষ শিক্ষকদের তৈরি মানসম্মত প্রশ্ন রয়েছে এবং একই বিষয়ে যতবার খুশি পরীক্ষায় অংশ নেওয়া যাবে। এ ছাড়া প্রতিটি বিষয়ের পরিচ্ছেদ ও অধ্যায়ভিত্তিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ রয়েছে। প্রতিদিন মোট পরীক্ষার সর্বোচ্চ নম্বর পাওয়া সেরা তিনজন শিক্ষার্থীর নাম, ছবিসহ প্রথম পৃষ্ঠায় প্রকাশ করা হবে। ঠিকানা: www.mcqexambd.com —বিজ্ঞপ্তি