ইন্টারনেটে প্রধানমন্ত্রী ও জাতিসংঘ মহাসচিবের বক্তৃতা সরাসরি সম্প্র্রচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের কালাই উপজেলা সদর ও সব কটি ইউনিয়ন পরিষদে গত সোমবার বিকেল চারটা থেকে ইন্টারনেটের মাধ্যমে বড় পর্দায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতিসংঘের মহাসচিব বান কি মুনের বক্তৃতা সরাসরি সমপ্রচার করা হয়েছে। সারা দেশে ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্রের এক বছর পূর্তি এবং প্রতিটি জেলায় ই-সেবাকেন্দ্র আনুষ্ঠানিক উদ্বোধনের দিনটি স্মরণীয় করে রাখতে প্রথমবারের মতো গোটা উপজেলাজুড়ে এই উদ্যোগ নেওয়া হয়। এ সময় সব ইউনিয়ন পরিষদেই ভিড় দেখা যায়। কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমানসহ অনেকেই উপজেলা পরিষদ মিলনায়তনে বড় পর্দায় সরাসরি প্রধানমন্ত্রী ও জাতিসংঘ মহাসচিবের ভাষণ শোনেন। —কালাই (জয়পুরহাট) প্রতিনিধি