ইন্টারনেটে প্রোগ্রামিংয়ের বই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তামিম শাহরিয়ার সুবিনের লেখা কম্পিউটার প্রোগ্রামিং বইটির ইন্টারনেট সংস্করণ প্রকাশ করা হয়েছে। ওয়েবসাইটে পুরো বইটি বিনা মূল্যে পড়া ও সংগ্রহ করা (ডাউনলোড) যাবে। ইন্টারনেট সংস্করণের কিছু জায়গায় ছবির বদলে অথবা ছবির পাশাপাশি ইউটিউবের ভিডিও ব্যবহার করা হয়েছে। এ ছাড়া উইকিপিডিয়া থেকে বিভিন্ন বিষয়ের অ্যানিমেশনও বইতে যোগ করা হয়েছে। কিছু কিছু অধ্যায়ের শেষে বিষয়সংশ্লিষ্ট অন্য ওয়েবসাইটের ঠিকানা দেওয়া আছে। ওয়েবসাইটটি তৈরির জন্য ব্লগস্পট ব্যবহার করায় প্রতি অধ্যায়ের শেষে মন্তব্য করার সুযোগ রয়েছে। কোনো কিছু বুঝতে সমস্যা হলে কিংবা বইতে কোনো ভুল বা অসংগতি ধরা পড়লে মন্তব্য করা যাবে। সেই সঙ্গে বিষয়সংশ্লিষ্ট আলোচনাও করা যাবে। মূল বইটির মতো অনলাইনেও বইটি সৃজনী সাধারণ অবাণিজ্যিক লাইসেন্সে প্রকাশিত। তাই অবাণিজ্যিক উদ্দেশ্যে কপি, প্রিন্ট ও বিতরণ করা যাবে। ওয়েবসাইট: http://cpbook.subeen.com —বিজ্ঞপ্তি