ইন্টারনেটে ভোটের ধুম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্টারনেটের মাধ্যমে ভোট দেওয়ার ধুম পড়েছিল গত বছরের জুলাই মাসে। প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনের দ্বিতীয় পর্বের ভোট দেওয়ার শেষ এক সপ্তাহজুড়ে সারা দেশে মানুষ ভোট দিয়েছে সুন্দরবন ও কক্সবাজারের পক্ষে। অ্যালেক্সা ডট কমের পরিসংখ্যানে দেখা গেছে www.new7wonders.com ঠিকানার ওয়েবসাইটটি সবচেয়ে বেশি (সাড়ে ১৯ শতাংশ) ব্যবহার করা হয়েছে বাংলাদেশ থেকেই। এ প্রতিযোগিতায় শীর্ষ ৭৭টি স্থানের মধ্যে সুন্দরবন ও কক্সবাজার থাকলেও পরে চূড়ান্ত পর্বে উঠেছে সুন্দরবন। ২০১১ সাল পর্যন্ত চলবে চূড়ান্ত পর্বের ভোটাভুটি।