ইন্টারনেটে সবচে বিপদজনক তারকা এমা ওয়াটসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কম্পিউটার নিরাপত্তা প্রতিষ্ঠান ম্যাকাফি জানিয়েছে, বর্তমানে ইন্টারনেটে সবচেয়ে বিপদজনক তারকার নাম `এমা ওয়াটসন'। `হ্যারি পটার'খ্যাত এমাকেই সাইবার জগতে ম্যালওয়্যার ছড়ানোর কাজে বর্তমানে বেশি ব্যবহার করছে সাইবার অপরাধীরা। ১০ সেপ্টেম্বর সোমবার ম্যাকাফি জানিয়েছে, অনলাইন সার্চের ক্ষেত্রে ২০১২ সালে সবচেয়ে বিপদজনক তারকা এমা ওয়াটসন। ইন্টারনেট ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চুরিসহ বিভিন্ন ভাইরাস ও ম্যালওয়ারপূর্ণ সফটওয়্যার ডাউনলোডের জন্য এমা ওয়াটসন সংক্রান্ত তথ্য ব্যবহার করছে সাইবার অপরাধীরা। ম্যাকাফির দাবি, ইন্টারনেট ব্যবহারকারীরা যখন এমা ওয়াটসনকে অনলাইনে সার্চ করেন তখন ম্যালওয়্যারপূর্ণ ওয়েবসাইটে যাওয়ার আশঙ্কা আট ভাগের এক ভাগ। ম্যাকাফির প্রযুক্তি বিশে্লষকরা জানিয়েছেন, অনলাইনে তথ্য চুরির ক্ষেত্রে নারী তারকাদের বেশি ব্যবহার করা হয়। অনলাইনে সবচেয়ে বিপদজনক ২০ জনে তারকাদের তালিকায় একমাত্র পুরুষ তারকা হিসেবে রয়েছে জিমি কিমেলের নাম। এ তালিকায় রয়েছে জেসিকা বিয়েল, ইভা মেন্ডেস, সেলেনা গোমেজ ও হ্যালি বেরির মত তারকাদের নাম।উলে্লখ্য, এই নিয়ে ষষ্ঠ বারের মত বিপদজনক তারকাদের তালিকা প্রকাশ করল কম্পিউটার নিরাপত্তা প্রতিষ্ঠান ম্যাকাফি। এর আগে ২০১১ সালে ম্যাকাফির করা ইন্টারনেটে বিপদজনক তারকার তালিকায় শীর্ষে ছিলেন হেইডি কাম। ২০১০ সালে বিপদজনক তারকা ছিলেন ক্যামেরন ডিয়াজ ও জুলিয়া রবার্টস।