ইন্টারনেটে সাপ্তাহিক ঈশ্বরদী চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরবঙ্গে চালু হয়েছে অনলাইন সংবাদপত্র ঈশ্বরদী ডটকম নামের একটি ওয়েবসাইট। ‘উত্তরবঙ্গ রোড টু অনলাইন’ কার্যক্রমের আওতায় পাবনা জেলার সংবাদপত্র সাপ্তাহিক ঈশ্বরদীর অনলাইন সংস্করণের আনুষ্ঠানিক প্রকাশনা শুরু হয়েছে। সম্প্রতি সাপ্তাহিক ঈশ্বরদী কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে অনলাইন সংস্করণের উদ্বোধন করেন সাংসদ শামসুর রহমান। তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশের বাস্তবায়নে সাংবাদিকদের সত্য প্রকাশে আরও দৃঢ় হওয়া এবং যেকোনো সংবাদের ক্ষেত্রে শতভাগ নিশ্চিত হয়ে সংবাদ পরিবেশনের আহ্বান জানান। অনুষ্ঠানে পত্রিকার সম্পাদক সেলিম সরদারের সভাপতিত্বে বক্তৃতা করেন ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনিস উন নবী বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান বশির আহমেদ, মুক্তিযোদ্ধা আবদুল খালেক, ফজলুর রহমান, ঈশ্বরদী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আফরোজা বেগমসহ অনেকে। এখন থেকে সাপ্তাহিক ঈশ্বরদীর প্রতিদিনের খবর অনলাইনে পাওয়া যাবে www.weeklyishurdi.tk ঠিকানায়। —বিজ্ঞপ্তি