ইন্টারনেটে ‘আমাদের বরিশাল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে সব অর্জনের সংবাদ ইন্টারনেটে তুলে ধরতে কয়েকজন তরুণের উদ্যোগে চালু হয়েছে অনলাইন পত্রিকা ‘আমাদের বরিশাল ডটকম’। গতকাল শনিবার থেকে চালু হয়েছে এই অনলাইন পত্রিকাটি। আমাদের বরিশাল-এর উদ্যোক্তা আতিকুর রহমান ও তাজিন পারভেজ জানান, বরিশালের অনেক অর্জন সম্পর্কে মানুষের ধারণা নেই। প্রযুক্তির মাধ্যমে বরিশালের সংবাদ সবার কাছে ২৪ ঘণ্টা তুলে ধরার জন্যই আমরা কজন বন্ধু মিলে অনলাইন পত্রিকা চালুর উদ্যোগ নিই। অনলাইন এই পত্রিকার শ্লোগান হচ্ছে ‘যেখানেই থাকুন, বরিশালের সাথেই থাকুন’। এর ঠিকানা www.amaderbarisal.com। —বিজ্ঞপ্তি