ইন্টারনেটের বিপদ সম্পর্কেজানানো হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারনেট ও সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকের নেতিবাচক দিক সম্পর্কে বিদ্যালয়ের শিশুদের জানানোর উদ্যোগ নেওয়া হয়েছে যুক্তরাজ্যে। বিদ্যালয়ের শিক্ষকেরাই শিশুদের এ সম্পর্কে জানাবেন। এ জন্য শিক্ষকদের কাছে প্রয়োজনীয় উপকরণ সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লন্ডনে তথ্য কমিশনারের অফিস জানায়, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের ইন্টারনেটের বিপদ সম্পর্কে জানানোর জন্য একটি পাঠ্যসূচি তৈরির পরিকল্পনা করা হচ্ছে। আগামী বছর থেকে বিদ্যালয়গুলোতে আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে পাঠদান শুরু হবে। এর ফলে শিক্ষার্থীরা তাদের তথ্য ও ছবি অনলাইন বা ফেসবুকে পোস্ট করার ব্যাপারে সতর্ক থাকবে। এ ছাড়া অন্যের তথ্য জানার বা তথ্য আদান-প্রদানের অধিকার কতটুকু আছে, তা-ও তারা জানতে পারবে। তথ্য কমিশনার ক্রিস্টোফার গ্রাহাম গত রোববার লন্ডনে এক অনুষ্ঠানে বলেন, ‘ইন্টারনেট বা ফেসবুক ছাড়া আমরা আমাদের জগৎ কল্পনা করতে পারি না। এর যেমন উপকারিতা আছে, তেমনি বিপদও আছে। কাজেই এ সম্পর্কে এখন থেকে ছোট শিশুদের সতর্ক করে দেওয়া উচিত। এ ছাড়া নেট কীভাবে ব্যবহার করতে হবে তা-ও তাদের শেখানো উচিত।’ —দি টেলিগ্রাফ অবলম্বনে রোকেয়া রহমান