ইন্টারনেটের মূল্য কমাতে বেসিসের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারনেট ব্যবহারের মূল্য কমানোর ব্যাপারে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। গতকাল সোমবার বিটিআরসির চেয়ারম্যান সুনীল কান্তি বোসের সঙ্গে দেখা করে এ আহ্বান জানায় বেসিসের একটি প্রতিনিধিদল। এ দলের নেতৃত্বে দেন বেসিসের সভাপতি এ কে এম ফাহিম মাশরুর। এ সময় বেসিসের প্রতিনিধিদল মোবাইল ফোন কনটেন্ট ও ভ্যালু অ্যাডেড সার্ভিসের সঙ্গে জড়িত উদ্যোক্তাদের জন্য ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি করতে বিটিআরসির ভূমিকার প্রতি গুরুত্ব দেন। এ সময় বেসিসের জ্যেষ্ঠ সহসভাপতি শামীম আহসান ও সহসভাপতি সৈয়দ আলমাস কবির উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি