ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনে মোবাইল ব্যাংকিং সেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোনের মাধ্যমে ব্যাংকিং, অর্থ লেনদেন করার সুবিধা নিয়ে চালু হলো ‘শিওর ক্যাশ মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস’ শীর্ষক আন্তব্যাংকিং মোবাইল আর্থিক লেনদেন সুবিধা। গতকাল সোমবার রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আইডিএফ) এ মোবাইল ব্যাংকিং ও পেমেন্ট সেবা চালু করেছে। এ বিষয়ে আইডিএফ এবং এ মোবাইল ব্যাংকিং ও পেমেন্ট সেবা চালুকারী প্রতিষ্ঠান প্রগতি সিস্টেমস লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আইডিএফের নির্বাহী পরিচালক জহিরুল আলম ও প্রগতি সিস্টেমের প্রধান নির্বাহী শাহাদাত খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। নতুন এ সুবিধা ব্যবহার করে গ্রাহক মোবাইল ব্যাংক অ্যাকাউন্ট খোলা, টাকা তোলা ও জমা দেওয়া, অন্য অ্যাকাউন্টে ঠাকা পাঠানো, বিল পরিশোধ, রেমিট্যান্স পাঠানো, কেনাকাটা ইত্যাদি কাজ করতে পারবেন। এ চুক্তির আওতায় আইডিএফের সব শাখায় মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস অন্তর্ভুক্ত ব্যাংকের নিবন্ধিত গ্রাহকেরা মোবাইল ব্যাংকিং ও লেনদেনের সব সুবিধা পাবেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী, ব্যাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের সহসভাপতি এইচ এম আজাদ, প্রগতি সিস্টেম লিমিটেডের পরিচালক মো. ফয়েজ উল্যাহ খান প্রমুখ। —নিজস্ব প্রতিবেদক