ইন্টেল নিয়ে আসছে আল্ট্রাবুক পিসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়ার অন্যতম শীর্ষ প্রযুক্তি নির্মাতাপ্রতিষ্ঠান ইন্টেল করপোরেশন জানিয়েছে, কম্পিউটার নির্মাতা লেনেভো ও আসুসটেক খুব তাড়াতাড়িই ইন্টেলের একটি নতুন প্রযুক্তির নোটবুক পিসি বাজারজাত করতে যাচ্ছে। ‘আল্ট্রাবুক পিসি’ নামের এই নতুন নোটবুক এ বছরের শেষে অথবা আগামী বছরের শুরুর দিকে বাজারে আসবে। ইন্টেল আরও জানিয়েছে, এই নোটবুক পিসির দাম কোনো অবস্থাতেই ৯৯৯ ডলারের বেশি হবে না।এ ব্যাপারে ইন্টেলের পিসি ক্লায়েন্ট গ্রুপের মহাব্যবস্থাপক এরিক রেইড রয়টার্সকে জানিয়েছেন, ‘আমরা আল্ট্রাবুককে দ্রুত বাজারে নিয়ে আসার ব্যাপারে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। এর দামও বেশি হবে না।’ মঙ্গলবার তাইপেতে তিনি এ কথা বলেন।আল্ট্রাবুক পিসি আকারে খুব হালকা হলেও এতে সংযুক্ত থাকবে অত্যন্ত দ্রুতগতির প্রসেসর। এই নতুন নোটবুক পিসি বাজারে এলে খুব দ্রুতই এটি ল্যাপটপের ৪০ শতাংশ বাজার দখল করে নিতে পারবে বলে ইন্টেল প্রত্যাশা করছে।এদিকে তাইওয়ানের প্রযুক্তি নির্মাতাপ্রতিষ্ঠান এইসার জানিয়েছে, তারাও আল্ট্রাবুকের মতোই একটি নতুন নোটবুক ল্যাপটপ এ বছরের শেষের দিকে বাজারে ছাড়বে।