ইন্টেল প্রসেসর দিয়ে নতুন স্মার্টফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজারে এসেছে ইন্টেলের প্রসেসর-চালিত প্রথম স্মার্টফোন ‘রেজর আই’। বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগল ও মটোরোলা যৌথভাবে নতুন এ স্মার্টফোনটি বাজারে এনেছে। সম্প্রতি অবমুক্ত হওয়া নতুন স্মার্টফোনটিতে রয়েছে আর্মভিত্তিক স্ন্যাপড্রাগন প্রসেসর, যা বিশেষভাবে স্মার্টফোনের জন্য তৈরি করেছে ইন্টেল। গুগলের তৈরি মোবাইলের মুক্ত অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড চালিত কোয়াড প্রসেসর-সুবিধার স্মার্টফোনটিতে রয়েছে ৪.৩ ইঞ্চি পর্দা, দারুণ সুবিধার ক্যামেরা—যাতে ১ সেকেন্ডে ১০টি পিকচার মুড পাওয়া যাবে। এর পাশাপাশি আছে ডিজিটাল সিঙ্গেল লেন্স রিফ্লেক্স-সমর্থিত ক্যামেরাও। ইন্টেলের নতুন বিশেষ সুবিধার ফলে ক্যামেরা ব্যবহারে পাওয়া যাবে নতুন অভিজ্ঞতা। ইন্টেল মোবাইল এবং কমিউনিকেশনস গ্রুপের মহাব্যবস্থাপক এরিক রেইড জানান, বাজারে থাকা অন্যান্য স্মার্টফোনের চেয়ে রেজার আই দ্বিগুণ গতির সুবিধা নিয়ে এসেছে। এ ছাড়া এর মাধ্যমে দারুণ সব স্বচ্ছ ছবি তোলা যাবে। তবে চমক এসেছে ব্যাটারি লাইফের দিক দিয়ে। নির্মাতা প্রতিষ্ঠানের দাবি, একবার পূর্ণাঙ্গ চার্জ দিলে প্রায় ২০ ঘণ্টা স্মার্টফোনটি সচল থাকবে! শিগগিরই নতুন এ স্মার্টফোনটি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানিতে পাওয়া যাবে বলে জানা গেছে। —বিবিসি অবলম্বনে কাজী আশফাক আলম