ইন্দোনেশিয়ায় ‘ইসলামি ফেসবুক’ সালামওয়ার্ল্ড! (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকের মতো একটি ওয়েবসাইট চালু হচ্ছে ইন্দোনেশিয়ায়। ‘সালামওয়ার্ল্ড’ নামের এ ওয়েবসাইটটি চলতি বছরের নভেম্বর মাসনাগাদ চালু হবে। এক খবরে এ তথ্য জানিয়েছে হেরাল্ড সান।সালামওয়ার্ল্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন ইন্দোনেশিয়ার উদ্যোক্তা আবদুল ভাকেদ নিয়াজভ। তিনি বলেন, ‘সালামওয়ার্ল্ড ব্যবহারকারী ইসলামি আইন অনুসারে সম্পূর্ণ হালাল বিষয়গুলোই এ সাইটটিতে পাবেন। এটি ফেসবুকের শুদ্ধ সংস্করণ। এতে পর্নোগ্রাফি বা ড্রাগের মতো কোনো বিষয় থাকবে না।’উল্লেখ্য, সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ব্যবহারের দিক থেকে অনেক এগিয়ে ইন্দোনেশিয়া। সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশটি ফেসবুকের দ্বিতীয় বৃহত্ বাজার। নিয়াজভ জানিয়েছেন, বর্তমানে সালামওয়ার্ল্ড পরীক্ষামূলক পর্যায়ে চালু রয়েছে। নভেম্বর মাসে এ সাইটটি ইংরেজি, আরবি, তুর্কি, রাশিয়ান, উর্দুসহ আটটি ভাষায় চালু হবে।ওয়েবসাইটটির ঠিকানা http://www.salamworld.com/