সঠিক উত্তরটি লেখ অংশ-৫
প্রিয় শিক্ষার্থী, হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ে ‘সঠিক উত্তরটি খাতায় লেখ’ এর নমুনা প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।
অধ্যায়-২
২৭। দেবাশিষ প্রতিদিন কার নাম নিয়ে সব কাজ শুরু করবে?
ক. গুরু খ. ঈশ্বর গ. দীননাথ ঘ. প্রভু
উত্তর: খ. ঈশ্বর
২৮। ইন্দ্রিয় ও মনের সব গুণের প্রকাশক কে?
ক। শিব খ. দুর্গা গ. গণেশ ঘ. পরম ব্রহ্ম
উত্তর: ঘ. পরম ব্রহ্ম
২৯। অবতার কথাটির অর্থ কী?
ক. যিনি অবতরণ করেন না খ. যিনি দান করেন
গ. যিনি প্রকাশ পান ঘ. যিনি নেমে আসেন
উত্তর: ঘ. যিনি নেমে আসেন
৩০। অবতার পুরুষেরা যুগে যুগে অবতীর্ণ হয়ে কী করেন?
ক. ভোগ-বিলাস করেন খ. লীলা করেন
গ. অত্যাচারীদের ধ্বংস করেন
ঘ. সাধুদের ধ্বংস করেন
উত্তর: গ. অত্যাচারীদের ধ্বংস করেন
৩১। দশ অবতারের মধ্যে পঞ্চম অবতার কোনটি?
ক. মত্স্য খ. কূর্ম গ. বরাহ ঘ. বামন
উত্তর: ঘ. বামন
৩২। ‘ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে’—এর অর্থ কী?
ক. সবার জন্য মঙ্গল কামনা করি
খ. ধর্ম ধার্মিককে রক্ষা
গ. ধার্মিক ধর্মের দ্বারা জয়ী হয়
ঘ. ধর্ম সংস্থাপনের জন্যও আমি যুগে যুগে অবতীর্ণ হই
উত্তর: ঘ. ধর্ম সংস্থাপনের জন্যও আমি যুগে যুগে অবতীর্ণ হই।
অধ্যায়-৩
১। ‘স’-এর স্থলে ‘হ’ উচ্চারণ করতেন কারা?
ক. পারসিকরা খ. গ্রিকরা
গ. আফগানরা ঘ. তুর্কিরা
উত্তর: ক. পারসিকরা
২। আত্মারূপে সব জীবের মধ্যে কে বিরাজমান?
ক. দেবতা খ. জীবন গ. ব্রহ্ম ঘ. দেবী তুর্কিরা
উত্তর: গ. ব্রহ্ম
৩। বৈদিক যুগে প্রধান ধর্মীয় ক্রিয়া-কর্ম কী ছিল?
ক. নামকীর্তন খ. যাগ-যজ্ঞ
গ. পূজা-পার্বণ ঘ. জীবসেবা
উত্তর: খ. যাগ-যজ্ঞ
৪। রাত্রিকৃত্যে কী বলে ঘুমাতে যেতে হয়?
ক. জগদীশ্বর খ. নারায়ণ গ. বিষ্ণু ঘ. পদ্মনাভ
উত্তর: ঘ. পদ্মনাভ
৫। আত্মার নতুন দেহ ধারণ করাকে কী বলে?
ক. জন্মান্তর খ. নবজন্ম গ. ইহজন্ম ঘ. পরজন্ম
উত্তর: ক. জন্মান্তর
৬। ইন্দ্রের রাজধানীর নাম কী?
ক. দেবলোক খ. সুরলোক
গ. অমরাবতী ঘ. অমরলোক
উত্তর: গ. অমরাবতী।
সহকারী শিক্ষক
গবর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, ঢাকা
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল