ইফতারের আয়োজন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েস্টিন
ইফতারি ও সেহরির আয়োজন করেছে হোটেল ওয়েস্টিন ঢাকা। এখানকার বিভিন্ন রেস্তোরাঁয় পাবেন বৈচিত্র্যময় নানা খাবার।

র্যাডিসন
মধ্যপ্রাচ্যের নানা পদের খাবার পাবেন র্যাডিসনের ইফতার আয়োজনে। নানা রকম মিষ্টি, সালাদ ও মাংসের তৈরি খাবার পাবেন।
রিজেন্সি
ইফতারের পর রাতের খাবারের আয়োজনও থাকছে হোটেল রিজেন্সিতে। ঐতিহ্যবাহী ও বৈচিত্র্যময় নানা খাবার পাবেন এখানে।

কুটুমবাড়ি
নানা রকম মোগলাই ও দক্ষিণ ভারতীয় খাবার থাকছে কুটুমবাড়ির ইফতারির আয়োজনে৷ আরও পাবেন ইরানি বিরিয়ানি ও মোরগ পোলাও৷ ঢাকার লালমাটিয়া ব্লক-এফে তাদের শাখা আছে৷
নানা
ইফতারের পাশাপাশি সেহ্রির আয়োজনও করেছে নানা৷ ইরানি মোরগ পোলাও, দম বিরিয়ানি, জংলি কড়াই ইত্যাদি খাবার পাবেন এখানে৷ ঢাকার ৩ ওয়াইজঘাট, পাটুয়াটুলী ও ইসলামপুরে তাদের ঠিকানা৷