ইফরা মেলায় বেসিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ১০টি সদস্য কোম্পানি জার্মানির হ্যামবুর্গে আজ থেকে শুরু হওয়া ইফরা এক্সপো-২০১০-এ অংশ নিচ্ছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর সহায়তায় বিশ্ব সংবাদপত্র ও সংবাদপত্র প্রকাশক সমিতির উদ্যোগে আয়োজিত এই মেলা মূলত সংবাদপত্র ও প্রকাশনার কাজে সম্পৃক্ত গ্রাফিক ডিজাইন ও এ ধরনের কাজের উপযোগী সফটওয়্যার তৈরি প্রতিষ্ঠান অংশ নেয়। বেসিসের অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হচ্ছে বিটস সলিউশন্স লিমিটেড, ডেভনেট লিমিটেড, ইলেক্ট্রনিক বিজনেস সলিউশন্স লিমিটেড, আইসিটি অ্যালায়েন্স, ইনফরমেশন ইঞ্জিনিয়ার অ্যান্ড কনসালটিং বাংলাদেশ লিমিটেড, জানালা বাংলাদেশ লিমিটেড। পরিদর্শক হিসেবে অংশ নেয়া কোম্পানিগুলো হচ্ছে অ্যাপ্রোসফ্ট কনসালটিং বাংলাদেশ লিমিটেড, গ্রাফিক পিপল, মজুমদার আইটি লিমিটেড ও ট্রেডএক্সেল গ্রাফিকস। বেসিস প্রতিনিধিদলে নেতৃত্ব দিচ্ছেন জ্যেষ্ঠ সহসভাপতি এ কে এম ফাহিম মাশরুর। —বিজ্ঞপ্তি