ইমাজিন কাপ নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষার্থীদের জন্য তথ্যপ্রযুক্তিবিষয়ক আন্তর্জাতিক প্রতিযোগিতা ইমাজিন কাপের বাংলাদেশ পর্ব নিয়ে গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীতে একটি কর্মশালার আয়োজন করে মাইক্রোসফট বাংলাদেশ। কর্মশালায় উইন্ডোজ ও উইন্ডোজ ফোন চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উইন্ডোজ অ্যাপসের সফল নির্মাতা হাসান তানভির মনসুর কর্মশালায় তাঁর অভিজ্ঞতার কথা জানান। কর্মশালায় মাইক্রোসফটের টেক ইভাঞ্জালিস্ট তানজিম সাকীব বিভিন্ন পরামর্শ দেন। ইমাজিন কাপ বাংলাদেশ ২০১৪-এ নিবন্ধনের শেষ তারিখ আজ ১৫ মার্চ। নিবন্ধন করা যাবে http://aka.ms/icbd ঠিকানার ওয়েবসাইট থেকে। —বিজ্ঞপ্তি